Thursday, October 23, 2014

Bangla Shayari-10

প্রেমের ওপর জোর চলে না। প্রেম কারুর শাসন মেনে চলে না।
প্রেমের ওপর কারুরই আধিপত্য নেই।
প্রেম এমন একধরনের আগুন যা ইচ্ছে করলেই লাগানো যায় না,
ইচ্ছে করলেই নেবানোও যায় না।
যখন জ্বলবার জ্বলে ওঠে, যখন নিভে যাবার নিভে যায়।

Bangla Shayari-8

আমি যে তোমাকে চাইছি এতে অপরাধ কি?
এই তুমি, এবার তোমার সামনে এই আয়না রাখছি।
দেখে তুমিই বিচার কর। হে প্রিয়া, তুমি এত সুন্দরী, কার সাধ্য তোমাকে ভাল না।
বেসে থাকতে পারে? নিজেকে আয়নায় দেখে বুঝতে পারবে এত রূপসীকে চাইবার
জন্য সবাই উৎসুক থাকতে বাধ্য, এতে কারুর কোন অপরাধ নেই।

Bangla Shayari-7

কোথাও আগুন লেগে উঠলে, শ্রাবণ তার বৃষ্টিধারায় তাকে নিবিয়ে দেয়।
কিন্তু শ্রাবণ নিজেই যেখানে আগুন লাগায়, তাকে নেবাবে কে?
পত্রঝরার ঋতু এলে বাগান শূন্য হয়ে যায়; বসন্ত এসে সে বাগানকে আবার ফুলে ফুলে ভরে দেয়।
কিন্তু বসন্ত নিজেই যেখানে ফুল ঝরিয়ে দেয়, সে বাগানের ফুল ফোটাবে কে?
আমার স্বপ্ন কি করে ভাঙলো সে কথা আমাকে জিজ্ঞেস করো না।
অন্যের ব্যাপারে নয়, এটা আমাদের নিজেরই ভাগ্যের ফল।
শত্রু যখন আঘাত দেয় তখন বন্ধু এসে সমবেদনা জানায়।
কিন্তু যখন মনের মানুষই বিক্ষত করে, তখন সে ক্ষত সারাবে কে?
জানিনা কিসে কি হয়ে যেত, বা আমি কি করে বসতাম! সে আমাকে বাঁচিয়ে দিয়েছে।
বন্ধু সাথে আছে বলেই বেঁচে আছি। নইলে মরেই যেতাম।
জানি, তুফানের কাছে কারুর জোর খাটে না। তবু বলব এটা ঢেউ-এর দোষ নয়।
দোষ অন্য কারুর। মাঝ নদীতে নৌকা যখন ঝড়ের মুখে টলমল করে তখন মাঝি তাকে তীরে নিয়ে আসে।
কিন্তু যে নৌকাকে মাঝি স্বয়ং ডুবিয়ে দেয় তাকে কে বাঁচাবে?

Bangla Shayari-6

হে প্রেম,
তুমি যে নৌকার মাঝি সে নৌকা তুফান বাঁচিয়ে কি করে আসতে পারে বলো?
প্রেম মানেই তো ঘূর্ণির আবর্ত, ঝড়ের ঠিকানা।
প্রেম মানেই তো যন্ত্রণার নিমন্ত্রণ দুঃখের মোহনা নয়?…

Bangla Shayari-5

বেশী হোক কম হোক ‘হৃদয়ের শান্তি’ আমি অনেক খুঁজেছি, কিন্তু পাইনি।
সবাইকে তাই আমি জানিয়ে দিতে চাই-
এ পৃথিবীতে সব পাওয়া যায় কিন্তু হৃদয়ের শান্তি কোথাও পাওয়া যায় না।
সারা জীবন খুঁজে যাবেন কিন্তু কোনদিন তার নাগাল পাবেন না।

Wednesday, October 15, 2014

আমার কবিতা -৭


দুঃখ পাখি

মুহূর্ত মির্জা খান 
******************
কোন স্বপনের ময়না পাখি
কেন আমি তোরে ডাকি ? ,
জানি আসবি না ফিরে তুই
তবুও যেন আশায় জেগে রই ।

সে আমার কাছে ছিল এক সময়
যতন করতাম বসিয়ে ডানায়-
হয়নি পছন্দ তার আমারে ,
দুঃখ দিয়ে গেছে সে সরে ।

এক কাল বৈশাখী এসে হায়
আমার কাছে জবাব চায় ,
কোথায় পাখির বাসা -
কোথায় তোর সেই ভালোবাসা ।

বুকের মাঝে লালন করে
মিষ্টি মিষ্টি সুরে সুরে ,
পুষিয়ে রাখি বারে বারে
কেমনে আমি দেই তোরে ?

ঝড় ফিরে গেল আপন মনে
সুখ ফিরে এল সেই ক্ষণে
আদর করে পাখিরে আমার
চুমু আমি দেই শত বার ।

এতো কিছু পরেও পাখি
ভাসালো আমার দুই আখি
এর পরেও অপেক্ষায় থাকি
মনে বসে আছে দুঃখ পাখি ।
*******************

আমার কবিতা - ৬


ভালোবাসা মৃত্যুহীন ( সনেট )

- মুহূর্ত মির্জা খান
*********************
ওগো বন্ধু প্রিয়তমা বান্ধবী আমার
ভালোবাসা কাকে বলে শুন সারাৎসার
অন্তরের মাঝে যদি কখনও অন্তর
এসে পড়ে সৃষ্টি হয় একই ভাবান্তর ।
তাহলে দেহের মাঝে সৃষ্ট আর্কষণ
প্রেম বলে খ্যাত হয় জানে শুধু মন ।
হাতে হাত ,চোখে চোখ নহে ভলোবাসা
ভালোবাসা উপলব্দি অন্তরের ভাষা ।

ভালোবাসা মৃত্যুহীন অনন্ত অক্ষয়
শুরু আছে শেষ নেই পরম সঞ্চয় ।
স্মৃতির মাঝারে প্রীতি সে যে উম্মাদনা
অন্তরে অন্তরে শুপ্ত অনুভূতি কণা ।
বান্ধবী এ ভালোবাসা অন্তরের আলো
দূর করে কলুষতা সর্ব গ্লানি কালো ।