Tuesday, October 14, 2014

আমার কবিতা – ৫

মুহূর্ত থেকে তোমাকে পুরন করি

              >>মুহূর্ত মির্জা খান
************************
মুহূর্ত থেকে আমি, শুধু তোমার জন
আমার মনে হয় এটা সত্য জানতাম,
আমি আমার চিন্তার নৌকা থামাতে পারিনা ,
যেথায় তুমি দুলতে থাকো আমার মত আমি এটা বিশ্বাস করতে পারিনা ,
আমি জানতাম, তাই ভুল কিছু ,
আমার চিন্তার বাতাস থামে না ,
যেথায় তুমি শাড়ির আচল উড়াও ।
এখন আমি তোমার অনুভূতি জানি ,
খুব একটা পরিবর্তন নয় ,
আমার হতাশার বৃষ্টি কেন থামে না ,
তুমি কি তাতে ভিজতে চাও বলে ।
এই আমার অনুভুতির একটি স্বপ্ন
যা তোমার কমনীয় শরীর স্পর্শ করে
আমাকে তুমি প্রত্যাখ্যান করো নি,
দিয়েছি তোমায় মুহূর্ত পূর্ণ করে ।
*************************

অন্যের কবিতা - ১

লতাপাতা খান

– (বনলতা সেন by জীবনানন্দ দাশ অবলম্বনে )
>>> হুসাইন আল হিয়াম
<><><><><><><><><><><><><><><>
সারাটা দিন ধরে কুত্তার মত ঘুরিতেছি ঢাকার পথে ।
বোটানিক্যাল থেকে চিরিয়াখানা মিরপুরের সেই ১০ ন রোডে
অনেক ঘুরছি আমি , স্বপন দেখেছি লেগুনার ভিতরে
সেখানে ছিলাম আমি , আর ছিলাম অন্ধকার বাসের ভিতরে
আমি ক্লান্ত প্রান এক , চারিদিকে শুধু ময়লার ঘ্রান ,
আমারে তুই একটু শান্তি দিলিনা পুরান ঢাকার লতাপাতা খান । চুল তার কবে কার অন্ধকার আফ্রিকার জঙ্গল ,
মুখ তার শামুক , দুঃখিত আর না বলাই মঙ্গল
লেগুনার ব্রেক মারতেই হারায়েছে দিশা
কড়া রদ্র , চোখে সরিষার ফুল দেখে উঠলাম বাসের ভিতর
অন্ধকার স্পর্শে দেখলাম তারে , বলেছে সে , আরে মিয়া সইরা খারান ?
গরুর চোখের মত চোখ বর করে পুরান ঢাকার লতাপাতা খান ।
সমস্ত দিন শেষে দড়ি ছেড়া বলদের মত
সন্ধ্যা আসে , ঘামের গন্ধে সাত ভুত পালায় ;
গায়ের গন্ধ শুকে মাছিরা করে ভন ভন আয়োজন
তখন হাতির ঝিলের আলোক রঙ্গে ঝিলমিল ;
এমন সময় ছুরি হাতে ছেলেরা আসে , বাঁচতে সব করেন দান ;
থাকে শুধু আন্ডার প্যান , হায়রে পুরান ঢাকার লতাপাতা খান ।
<><><><><><><><><><><><><><><><><>

Short Poem-15

জানালা খুলে তাকিয়ে দেখি
কুয়াশা ঢাকা ভোর
শিউলী ফুলে গাছ ভরেছে
পাইনা দেখা তোর।
শিশির ভেজা দূর্বা ঘাসে
পা ভিজিয়ে তুই
আসতি কত ফুল তুলিতে
আজকে আছিস কই ?

Short Poem-14

বৃষ্টি ভেজা পাখি আমি
বৃষ্টির গান গাই
বৃষ্টি মাঝে একলা তোমায়
সঙ্গে কেবল চাই।
থাকলে সাথে বৃষ্টি রাতে
চাইনা কিছু আর
বৃষ্টি ভেজা তুমি আমি
দ’জন দু’জনার।

Short Poem-13

রাত্রি এলে
ঘুম না পেেলে
একটু সাড়া দিও
দূূর আকাশে
থাকবো ভেসে
আমায় চিনে নিও।

Short Poem-12

এসো কাছে বসো পাশে
চোখ দুটো বুজে
আমার এ মন শুধু
তোমাকে খোঁজে ।

Short Poem-11

ভালোবাসার সাগর জলে ঢেউউ তুলেছো তুমি
সেই জলেতে করতে গোছল ডুব দিয়েছি আমি